1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আড়াই লাখ টাকার মাল উদ্ধার; বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরি; বিএনপির নেতাকর্মীসহ ৫০ জনের নামে মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আড়াই লাখ টাকার মাল উদ্ধার; বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরি; বিএনপির নেতাকর্মীসহ ৫০ জনের নামে মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আড়াই লাখ টাকার মাল উদ্ধার; বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরি; বিএনপির নেতাকর্মীসহ ৫০ জনের নামে মামলা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ার ধানখালীতে উৎপাদনের জন্য প্রস্তুত থাকা ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক পটুয়াখালী (আরএনপিএল) বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ অন্তত পাঁচ লাখ টাকা মূল্যের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা সোহেল মোল্লা, শাহীন মোল্লা, কালাম তালুকদার কালা, রাসেল গাজী, বাইজিদ সহ ৫০ জনের নামে কলাপাড়া থানায় মামলা করা হয়েছে। মামলায় চোরচক্রের ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। যাদের বাড়ি গিলাতলা, লোন্দা ও ধানখালী গ্রামে। বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম এ মামলাটি করেছেন। ১২ জানুয়ারি মামলাটি(মামলা নং১৭) কলাপাড়া থানায় রেকর্ড করা হয়েছে। চুরি হওয়া মালামাল হচ্ছে তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী।
মামলায় বলা হয়েছে, গত ৯ জানুয়ারি রাতে আসামিরা বিদ্যুৎ প্লান্টের অভ্যন্তরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে গিলাতলা বাজারের কাছে নিয়ে স্টক করে। ১০ জানুয়ারি সকালে ওই মালামাল একটি গাড়িতে পাচারের জন্য তোলা হচ্ছিল। এসময় বিদ্যুৎ প্লান্টের নিরাপত্তাকর্মীরা কর্মকর্তাদের নিয়ে পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় গাড়িসহ অন্তত আড়াই লাখ টাকা মূল্যের পাঁচ টন মালামাল উদ্ধার করেন। এচক্রটির চোরাই করা আরও এক ট্রাক মালামাল ইতোপূর্বে আটক করা হয়। পাওয়ার প্লান্টের একাধিক সূত্র নিশ্চিত করেছে, এচক্রটি দীর্ঘদিন ধরে পাওয়ার প্লান্টের শত শত টন মালামাল চুরি করে বিক্রি করে আসছিল। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো.আবু তালেব জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করেছেন। সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন