1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আদালতের স্থিতাবস্থার আদেশ ভঙ্গের চেষ্টা করায় কলাপাড়া "ইউএনও" কে নোটিশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আদালতের স্থিতাবস্থার আদেশ ভঙ্গের চেষ্টা করায় কলাপাড়া "ইউএনও" কে নোটিশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আদালতের স্থিতাবস্থার আদেশ ভঙ্গের চেষ্টা করায় কলাপাড়া “ইউএনও” কে নোটিশ

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন  ,কলাপাড়া 
পটুয়াখালীর কলাপাড়ায় আদালতের স্থিতাবস্থার আদেশ ভঙ্গ করে উচ্ছেদ অভিযান চালানোর চেষ্টায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ভুক্তভোগী মেজবাহ তালুকদারের পক্ষে এ্যাড. হাসান মাহমুদ তুষার এ লিগ্যাল নোটিশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তির ৫ কার্যদিবসের মধ্যে কারন দর্শানোর অনুরোধ করে গত ২ সেপ্টেম্বর ডাকযোগে নোটিশটি পাঠানো হয়। কিন্তু অদ্যাবধি কোন প্রতিকার পায়নি ভুক্তভোগী।
নোটিশে উল্লেখ করা হয়, পটুয়াখালীর কলাপাড়া থানাধীন খেপুপাড়া মৌজার এস.এ ২৫৯ নং খতিয়ানের ৩২৯ নং দাগের সাড়ে ৫৩ শতাংশ ভূমিতে ভুক্তভোগী মেজবাহ তালুকদার ও তার ওয়ারিশদের বসতি রয়েছে। উক্ত ভূমি নিয়ে পটুয়াখালীর যুগ্ন জেলা জজ ১ম আদালতে ২৮/২০২৪ নম্বর দেওয়ানী মামলা চলমান রয়েছে। ওই মামলায় বিবাদীপক্ষকে আদালত স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। অথচ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই ভূমিতে ভুক্তভোগীর বসবাসরত ঘড়, রান্নাঘর, বাথরুম ও দোকানঘর জোরপূর্বক ভাঙ্গার ও গাছপালা কাটার চেষ্টা করেছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ওই ভূমিতে আদালতের স্থিতিবস্থা থাকায় সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখতে ও জবাব দেয়ার জন্য নোটিশের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, এ ধরনের নোটিশ এখনও হাতে পাইনি। তবে, পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন