1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আধিপত্য বিস্তার নিয়ে উত্তপ্ত মুন্সীগঞ্জের চরাঞ্চল, ৭ দিনের মাথায় আবারও খুন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আধিপত্য বিস্তার নিয়ে উত্তপ্ত মুন্সীগঞ্জের চরাঞ্চল, ৭ দিনের মাথায় আবারও খুন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আধিপত্য বিস্তার নিয়ে উত্তপ্ত মুন্সীগঞ্জের চরাঞ্চল, ৭ দিনের মাথায় আবারও খুন

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত
Spread the love

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর ৩৫ নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় নিহত আরিফ মীরের চাচাতো ভাই ইমরান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আজ ১০ই নভেম্বর রোজ সোমবার ভোর ছয়টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এই রক্ত ক্ষয়ী সংঘর্ষ ঘটনাটি ঘটে ।

নিহতের স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক এবং মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল, জাহাঙ্গীর, খাইরুদ্দি গ্রুপের সঙ্গে একই এলাকার ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী নিহত আরিফ গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল।

১০ই নভেম্বর রোজ সোমবার সকালে নিহত আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে তাদের বাড়ির সামনে গেলে শাহ কামালের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে আরিফ ও ইমরান গুলিবিদ্ধ হন।

আরিফ ও ইমরানকে উদ্ধার করে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ইমরানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে আরিফকে হাসপাতালে আনার আগেই মারা যান। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন