1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আমরা দেখাবো দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে- বরিশাল বিভাগীয় কমিশনার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আমরা দেখাবো দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে- বরিশাল বিভাগীয় কমিশনার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমরা দেখাবো দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে- বরিশাল বিভাগীয় কমিশনার

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহনে দ্বাদশ সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)  দুপুরে লালমোহন উপজেলা প্রশাসন এর আয়োজনে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ইমন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে, আমরা সকলকে দেখাবো দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে। এ জন্য যারা ভোট নিবেন তারা নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। সুষ্ঠু ভোট গ্রহণে কোনো বাধা সৃষ্টি হলে তাৎক্ষণিক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ (ডিআইজি) উপ মহা পুলিশ পরিদর্শক মো. জামিল হাসান (বিপিএম সেবা, পিপিএম), বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান (বিপিএম) ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপ সহকারী কমিশনার ভূমি ইমরান মাহমুদ ডালিম, ওসি  মো. মাহবুব উল আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন