1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আমেরিকার কারি অ্যাওয়ার্ড পুরষ্কার পেলেন মনপুরার শাখাওয়াত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আমেরিকার কারি অ্যাওয়ার্ড পুরষ্কার পেলেন মনপুরার শাখাওয়াত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমেরিকার কারি অ্যাওয়ার্ড পুরষ্কার পেলেন মনপুরার শাখাওয়াত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৭৪ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার কৃতি সন্তান মোঃ শাখাওয়াত  হোসেন বাংলাদেশের অতিথেয়তা শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে অন্যন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।  সম্প্রতি যুক্তরাষ্ট্র আয়োজিত মর্যাদাপূর্ণ আমেরিকান কারি অ্যাওয়ার্ডস ২০২৫ এ তিনি অর্জন  করেছেন ” বেস্ট হসপিটালিটি আইকন খেতাব”।
খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ইউএসএ এবং আশা গ্রুপ ইউএসএ শীর্ষ হোটেলিয়ার রন্ধনশীল ও আতিথেয়তা পেশাজীবীরা একত্রিত হন।
প্রথমবারের মতো আয়োজিত এই আয়োজনে ১৮ টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। যেখানে শাখাওয়াত হোসেনের নেতৃত্বগুন, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং আতিথেয়তা শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
গত ২৪ মে নিউইয়র্কের কুইন্স আয়োজিত এক বণাঢ্য অনুষ্ঠানে জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান তার হাতে এই মর্যাদাপূর্ন পুরষ্কার তুলে দেন।
শাখাওয়াত হোসেনের জন্ম ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায়। তিনি উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাসিন্দা স্কুল  শিক্ষক মোঃ শাহজাহান মাষ্টারের জেষ্ঠ্য পুত্র। শৈশবে তিনি তার গ্রামের বাড়ীতেই বেড়ে ওঠেন। স্থানীয় বিদ্যালয়ে প্রাথমিক শেষ করে তিনি উপজেলার হাজিরহাট  মেডেল সরকারি  মাধ্যমিক  বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরবর্তিতে উচ্চ শিক্ষার  জন্য ঢাকায় যান। তিনি জগন্নাত বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সাথে ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স শেষ করে চাকরি জীবনে প্রবেশ করেন।
করপোরেট নেতৃত্বের পাশাপাশি শাখাওয়াত হোসেন একাডেমিক অঙ্গনে সমানভাবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে পিএচডি করেছেন এবং একই বিভাগে অ্যাডজ্যাষ্কট ফ্যাকালিটি হিসেবে পাঠদান করেছেন।
তার উল্লেখযোগ্য আন্তর্জাতিক অর্জনের  মধ্যে রয়েছে এশিয়ায়ান কারি অ্যাওয়ার্ড ২০২১, এশিয়ান ক্যাটারিং ফেডারেশন, ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া ২০২৪- সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস,বাংলাদেশের সেরা হোটেলিয়ার হোটেল  ইন্ডাস্ট্রি আর্কিটেকচার অ্যান্ড ম্যানেজমেন্ট কনফারেন্স, আন্তর্জাতিক বিচারক, শেফস ক্যুলিনারি কাপ,কোরিয়া ২০২৪-২০২৫ পুরষ্কার।
এছাড়াও বাংলাদেশ মনিটর আয়োজিত বাংলাদেশ  ট্রাভেল,ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস,হোটেলিয়ার দ্য ইয়ার ২০২৪ পুরষ্কার,হোটেল ইন্ডাস্ট্রি আর্কিটেকচার, ইন্টেরিয়ার্স অ্যান্ড ম্যানেজমেন্ট কনফারেন্স পক্ষ থেকে বেস্ট হোটেলিয়ার অব বাংলাদেশ  পুরষ্কার লাভ করেন।
বর্তমানে তিনি শেফস ফেডারেশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা।  ওয়াল্ড ট্যুরিজম নেটওয়ার্ক ( ঢাকা চ্যাপ্টার) এর পরিচালক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল বাংলাদেশ এর গুরুত্বপূর্ণ দায়িত্বে রযেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন