
মো. সবুজ, ভোলা:
“অসহায়ের কাঁদে রাখি হাত, মনুষ্যত্ব বেঁচে থাক” এই স্লোগানকে সামনে রেখে
ভোলার বোরহানউদ্দিনে আলী মাতব্বর মানব কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকালে উপজেলার গফুরগন্জ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়।
সংগঠনটির সভাপতি মো.জামাল উদ্দিন মাতাব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আল এমরান খোকন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও. হাফেজ মাহবুবুর রহমান, মঞ্জু মাতাব্বর, রফিকুল ইসলামসহ সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
এসময় বক্তরা বলেন, মানুষের কল্যানে কাজ করার জন্যই তাদের মানব কল্যান সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে ইতিমধ্যে অনেক অসহায় দুস্থদের মাঝে সাহায্য করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ একশত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
তবে সংগঠনটির সদস্যরা বলছেন, তাদের অনেকেই এখনো লেখাপড়া করছেন,তার পাশাপাশি মানব কল্যানে কাজ করার জন্যই এই সংগঠনের সাথে যুক্ত হয়েছেন। তাদের টিফিনের টাকা বাচিয়ে তিনজন সদস্য নিয়ে যাত্রা শুরু হলেও আজ তাদের সদস্য সংখ্যা বেড়েছে কয়েকগুন। অসহায়দের নিয়ে কাজ করতে অনেক ফান্ড প্রয়োজন হয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তারা আরো বেশি বেশি মানব কল্যানে নিয়োজিত রাখতে পারতেন।
এদিকে ঈদ সামগ্রী পেয়ে খুশিতে আত্নহারা এই সকল অসহায় ছিন্নমূল মানুষ।