1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পুনর্বাসন ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পুনর্বাসন ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পুনর্বাসন ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোঃ লিঃ কর্তৃক জমি অধিগ্রহণের ফলে বাড়িঘর হারানো পরিবারের পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০) বেলা ১১টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে আশুগঞ্জ পুনর্বাসন প্রকল্পের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,২০১৫ প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী ভূমি যাচাই বাছাই করে ২০২০ সালে ক্ষতিগ্রস্থ পরিবারের অজান্তে জমি অধিগ্রহনের নোটিশ প্রদান করা হয়। ২০২১ সালে সরকার প্রকল্প বাতিল করলেও ক্ষতিগ্রস্থ পরিবারদের প্রশাসনের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে ১৭৫ পরিবারকে উচ্ছেদ করা হলে তখন থেকেই তারা রাস্তার পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে পুনর্বাসন প্রকল্পের ঘর বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও এখনো ভুক্তভোগী পরিবারগুলো তা পায়নি। ফলে তারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। দ্রুত ঘর হস্তান্তরের দাবি জানিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাজী হাফিজুর পিন্টু, হুমায়ুন মোল্লা, সিমা, মোঃ মামুন মৃধা, খবির মোল্লা, রাশিদা, আব্বাস মৃধা প্রমুখ।
বক্তারা আরও বলেন, সরকারের পুনর্বাসন প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর দ্রুত হস্তান্তর করা না হলে তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন