1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা: কলাপাড়ায় যুবদলের সাংগঠনিক সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা: কলাপাড়ায় যুবদলের সাংগঠনিক সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা: কলাপাড়ায় যুবদলের সাংগঠনিক সভা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন যুবদলের উদ্যোগে পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্য টিয়াখালী টিলার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশিত হয়। পরে প্রয়াত কলাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক গাজী মোঃ আক্কাস উদ্দিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সিকদার, হুমায়ূন কবির জুয়েল সিকদার, মোঃ সজল বিশ্বাস, মোঃ কবিরুল ইসলাম মৃধা, গাজী মোঃ সুমন, মোস্তাফিজুর রহমান, মোঃ শামীম মিয়া এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মশিউর রহমান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি)।
সভায় সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বশির উদ্দিন হাওলাদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন