
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (IBWF) লালমোহন উপজেলার উদ্যেগে কেন্দ্র ঘোষিত ২৬ জুন হতে ১০ জুলাই /২৫ পর্যন্ত সাংগঠনিক পক্ষ পালন উপলক্ষে সাধারণ সভা আয়োজন করা হয়েছে। দরিদ্র ব্যবসায়ীদের সহযোগিতা, উদ্যোক্তা প্রশিক্ষণ, সংগঠন সম্প্রসারণে সাংগঠনিক সফর,
মানবিক ও সামাজিক কার্যক্রম গতিশীল করা মূল লক্ষ্য।
২৭ জুন শুক্রবার সকালে লালমোহন পৌরসভা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মূল স্লোগান- (টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার) উক্ত অনুষ্ঠান অর্থসহ পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু করা হয়।
উপজেলা সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে লালমোহন উপজেলা (IBWF) সেক্রেটারী সোলাইমান জমাদারের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি এ এইচ এম অলিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাদ্দিস মাওলানা মোঃ আব্দুল হক, সন্মানিত উপদেষ্ঠা মাওঃ অধ্যাপক রুহুল আমিন, পৌরসভা উপদেষ্টা কাজী সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাগন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের এই আয়োজন, আমাদের প্রিয় সংগঠন IBWF এর সাংগঠনিক পক্ষ পালনের এই মাহেন্দ্রক্ষণে আমি উপস্থিত হতে পেরে সত্যিই আনন্দিত ও গর্বিত। এই ফাউন্ডেশন শুধু একটি নাম নয়, বরং এটি একটি চেতনার প্রতীক—এটি আমাদের ব্যবসায়ী সমাজের একতা, দায়িত্ববোধ ও সহযোগিতার স্বাক্ষর।
ব্যবসায়ীরা সমাজের চালিকাশক্তি। আমরা শুধু পণ্য বা সেবা দিই না—আমরা কর্মসংস্থান তৈরি করি, সমাজকে এগিয়ে নিয়ে যাই, দেশের অর্থনীতির চাকা সচল রাখি। কিন্তু আমাদেরও প্রয়োজন একটা দৃঢ় সংগঠন, যা আমাদের সামষ্টিক স্বার্থ, নিরাপত্তা, ও নৈতিক দায়িত্ববোধ রক্ষায় কাজ করবে। IBWF সেই দায়িত্বই পালন করছে।