1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ইরানের পায়াম বিমানবন্দরের কাছে বিস্ফোরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ইরানের পায়াম বিমানবন্দরের কাছে বিস্ফোরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ইরানের পায়াম বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪২৩ বার পঠিত
Spread the love

ইরানের রাজধানী তেহরান এবং কারাজ শহরে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, কারাজ শহরের কাছে অবস্থিত পায়াম বিমানবন্দরের আশপাশে জোরাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই বিমানবন্দরটি ইসরাইলের আগের হামলায়ও লক্ষ্যবস্তু ছিল।

একই সময়, তেহরানের পূর্ব পাশে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে ইরানের একজন সরকারি মুখপাত্র নিশ্চিত করেছেন, দেশটির অন্তত দুইটি ব্যাংকের ওপর সাইবার হামলা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা সীমিত করা হয়েছে যাতে আরও সাইবার ক্ষতির হাত থেকে দেশের অবকাঠামো রক্ষা করা যায়।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ দাবি করেছেন, ইসরাইলের যুদ্ধবিমানগুলো ইরানি অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তর ধ্বংস করে দিয়েছে।

এর আগে, ইসরাইলের চ্যানেল ১২ রিপোর্ট করেছিল, বিমানবাহিনী তেহরানের চারপাশে ইরানের সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন