1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ইলিশের জন্য বাংলাদেশ পৃথিবীতে পরিচিত- উপদেষ্ঠা ফরিদা আখতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ইলিশের জন্য বাংলাদেশ পৃথিবীতে পরিচিত- উপদেষ্ঠা ফরিদা আখতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইলিশের জন্য বাংলাদেশ পৃথিবীতে পরিচিত- উপদেষ্ঠা ফরিদা আখতার

মোঃ ছালাউদ্দিন,  মনপুরা 
  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পঠিত
Spread the love

মোঃ ছালাউদ্দিন,  মনপুরা 

বাংলাদেশের মত পৃথিবীতে আর কোন দেশে এত পরিমানে ইলিশ মাছ পাওয়া যায় না। ইলিশের জন্য বাংলাদেশ পৃথিবীতে পরিচিত। তাই এই মাছ রক্ষা করা সবার দায়িত্ব। ইলিশ প্রজনন সময় সবাইকে মাছ ধরা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।

সোমবার দুপুর ১১ টায় ভোলার মনপুরা উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ চরগোয়ালিয়া আদর্শ মৎস্যজীবি গ্রাম সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্ঠা ফরিদা আখতার।

এছাড়াও প্রধান অতিথি বলেন, জেলেরা নদী ও সমুদ্রে নির্বিঘেœ মাছ শিকার করতে পারে সেই জন্য সরকার কার্যকরী প্রদক্ষেপ গ্রহন করছে। এছাড়াও ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার সময় যাতে ভারতীয় জেলেরা বাংলাদেশ সীমানায় প্রবেশ করে ইলিশ শিকার করতে না পারে সেই ব্যবস্থা নিচ্ছে সরকার।

এই সময় আর্দশ মৎস্যজীবি গ্রাম সংগঠনের সদস্যরা বক্তব্যে জানান, দুর্যোগের সময় এই দ্বীপ অঞ্চলের মানুষ পর্যপ্ত আশ্রয়কেন্দ্র না থাকায় তারা আশ্রয় নিতে পারে না। এছাড়াও বিশুদ্ধ পানির জন্য নলকূপের দাবী করেন।

পরে উপদেষ্ঠা মৎস্যজীবিদের দাবীর প্রেক্ষিতে বর্ষা মৌসুমের আগে সাইক্লোন সেন্টার নির্মাণের জন্য দুর্যোগ মন্ত্রলালয়ে অবহিত করবেন ও নলকূপ স্থাপনের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান, যুগ্ন সচিব ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আবু নঈম মোহাম্মদ আবদুল্লাহ সবুর ও মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক।

এই সময় দক্ষিণ চরগোয়ালিয়া আদর্শ মৎস্যজীবি গ্রাম সংগঠনের ৫ শতাধিক নারী-পুরুষ সদস্যরা উপস্থিত থেকে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন