এম এ অন্তর হাওলাদার
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে সন্ত্রাস উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, কিশোর গ্যাং,,বাল্য বিবাহ,যৌতুক প্রতিরোধ,মাদকাশক্তি নির্মূল, দূর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক ওলামা মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
২৪ শে ফেব্রুয়ারি শনিবার দুপুর ১১ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে ফিল্ড সুপার ভাইজার মোঃ আবু মুসা,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলার লালমোহন সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবুল আখতার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বিপিএম, বোরহানউদ্দিন বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মিজানুর রহমান, উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ,র সিনিয়র সহ- সভাপতি এম এ অন্তর হাওলাদার,উপজেলা মডেল কেয়ার টেকার মোঃ মোজাম্মেল হক, সাধারণ কেয়ার টেকার মোঃ আবদুস সালাম,মোঃ জাবের, মোঃ জাফর ইকবাল।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দারুল আরকান ইবতেদায়ি প্রধান মাওলানা আলী আজগর।