1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমোহন উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের হাফিজ উদ্দিন অ্যাভিনিউতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আলী আজগর মাহমুদের সঞ্চালনায় গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, জেলা দক্ষিণের সহ-সভাপতি হাফেজ মাওলানা মো. মোসেলহ উদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন