1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধণা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধণা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধণা

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ

 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখার উদ্যেগে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৩৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম (নুর) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, ‘ল’ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে সিইও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ইসলামি স্কলার শায়েখ জামাল উদ্দীন, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গির কবির সরকার, ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, অ্যাসিভমেন্ট সার্টিফিকেট, গিফ্ট প্যাক, ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এসময় শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, সাংবাদিক ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন