1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ইসলামী ছাত্র শিবির লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ইসলামী ছাত্র শিবির লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইসলামী ছাত্র শিবির লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. মুশফিক হাওলাদার
  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২০৮ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির লালমোহন থানা শাখার উত্তর শাখার অন্তর্গত কালমা ইউনিয়নের ইফতার মাহফিল সফলভাবে সম্পূর্ণ হয়েছে। শুক্রবার (২১ মার্চ) কালমা ইউনিয়নের ডাওরী হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কালামা ইউনিয়ন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ শাকিল হাসানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভোলা জেলার সভাপতি মোঃ জসিম উদ্দিন হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালমা ইউনিয়নের সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ, জেলা অর্থ সম্পাদক মো: রুবেল,লালমোহন উত্তর থানা সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও এলাকার শুভাকাঙ্ক্ষীবৃন্দ।  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রমজান আমাদের আত্মশুদ্ধির মাস। এ মাস শুধু উপবাস থাকার জন্য নয়, বরং সংযম, সহানুভূতি ও আত্মগঠনের শিক্ষা দেয়।

রমজান আমাদের ধৈর্য্য সহনশীলতা ও মানবিকতা শেখায়, যাতে আমরা সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা এমদাদ উল্লাহ বলেন, আসুন, আমরা এই রমজানে শুধু ইবাদতে সীমাবদ্ধ না থেকে পরস্পরের প্রতি দয়া ও সহানুভূতির হাত বাড়িয়ে দেই।

দান-সদকা, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন এবং সমাজের দুর্বল মানুষদের সাহায্য করার মাধ্যমেই আমরা প্রকৃত রমজানের শিক্ষা বাস্তবায়ন করতে পারি।

অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালমা ইউনিয়ন সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন