
এস এম আলমগীর হোসেন , কলাপাড়াঃ
ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অতুলনীয় ভূমিকা রাখায় পটুয়াখালীর কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম ৮টি ইউনিয়নের গ্রাম পুলিশদের বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন।
এ বছর ঈদুল আজহা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। ওসি জুয়েল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা যৌথভাবে নিরলসভাবে কাজ করায় কলাপাড়ায় কোনো ধরনের ডাকাতি, দস্যুতা, বড় ধরনের চুরি কিংবা ছিনতাইয়ের মতো অপরাধ সংঘটিত হয়নি।
এ প্রসঙ্গে ওসি জুয়েল ইসলাম বলেন, “গ্রাম পুলিশদের আন্তরিক সহযোগিতা ও নিষ্ঠার কারণেই আমরা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেরেছি। পুলিশ এবং গ্রাম পুলিশ একসাথে কাজ করলে অপরাধ দমন ও প্রতিরোধ ব্যবস্থা আরও মজবুত হয়। এতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, পুরস্কারপ্রাপ্ত গ্রাম পুলিশরা তাদের নিজ নিজ ইউনিয়নে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, যা অন্যান্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।