1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তায় যৌথবাহিনী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তায় যৌথবাহিনী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তায় যৌথবাহিনী

রুবেল আশরাফুল,  চরফ্যাশন 
  • প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৬৯ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল,  চরফ্যাশন 
ভোলার চরফ্যাসনে ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত ও ঈদ যাত্রা নির্বিঘœ করতে পাশে রয়েছেন যৌথবাহিনী। রোববার বিকালে ঢাকা থেকে বেতুয়াগামী যাত্রীবাহী লঞ্চে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা দিতে যাত্রীদের পাশে দাড়ালেন নৌ-বাহিনীসহ চরফ্যাসন থানা পুলিশ যৌথবাহিনীর একটি টিম।
জানাযায়, পরিবারদের সাথে ঈদ উদযাপন করতে নারীর টানে ইট পাথরের শহর ঢাকা থেকে গ্রামে ছুটে এসেছেন কর্মমুখী মানুষেরা। তাদের ঈদ যাত্রা নির্বিঘœ করতে ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ নৌবাহিনী ও চরফ্যাসন থানা পুলিশ এর সমন্বয়ে যাত্রীদের জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে রোববার বেতুয়া লঞ্চঘাট এলাকায় যৌথ টহল ও তল্লাশির কার্যক্রম করেছেন।
ঢাকা ফেরত লঞ্চ যাত্রী একরাম বলেন, আমরা বিগত সময় ঈদ মৌসুমে বেতুয়া লঞ্চঘাটে লঞ্চ যাত্রীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে দেখেছি। তবে আজকে নৌবাহিনীসহ পুলিশের যৌথবাহিনী লঞ্চঘাটে অবস্থান করার কারনে যাত্রীরা নিরাপদে গন্তব্যে ফিরছেন।
চরফ্যাসন থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, পরিবারের সাথে ঈদ যাপন করতে শহরমুখী মানুষের নিরাপদে বাড়ী ফেরা নিশ্চিতে নৌবাহিনী ও চরফ্যাসন থানা পুলিশসহ যৌথবাহিনী নিরাপত্তা মূলক কার্যক্রম পরিচালনা করেছেন এবং সামনের দিনগুলোতেও এই কার্যক্রম অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন