1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
উচ্চস্বরে স্পিকার বাজিয়ে ভ্রমণ উৎসব, পুলিশের হাতে আটক-১৮ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news উচ্চস্বরে স্পিকার বাজিয়ে ভ্রমণ উৎসব, পুলিশের হাতে আটক-১৮ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

উচ্চস্বরে স্পিকার বাজিয়ে ভ্রমণ উৎসব, পুলিশের হাতে আটক-১৮

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২২৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে গভীর রাতে আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ করায় ১৮ ভ্রমণকারীসহ কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে তিনটার দিকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পৌরসভা গেইট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, ভোলার আলীনগর থেকে আনন্দ ভ্রমণের জন্য রাতে কাভার্ডভ্যানযোগে চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা করে ১৮জন কিশোর ও যুবক। রাত সাড়ে তিনটার দিকে পৌরসভা গেইট সংলগ্ন এলাকায় আসলে ওই কাভার্ডভ্যানটি আটক করেন থানার রাত্রিকালীন দায়িত্বরত এসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ ও মানুষকে বিরক্ত করার কারণে ১৮ ভ্রমণকারীসহ তাদের বহন করা কাভার্ডভ্যানটি আটক করা হয়। অতপর সোমবার দুপুরে আটককৃতদের মুছলেখা নিয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন