1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
মানবতার সেবায় নিবেদিত কলাপাড়ার উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি আবারও প্রমাণ করল তাদের আন্তরিকতা ও সামাজিক দায়বদ্ধতা। শীতের তীব্রতা মোকাবিলায় সংগঠনটির উদ্যোগে দুই শতাধিক অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া ১নং ওয়ার্ডের কলবাড়ি এলাকায় এই মানবিক কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান-এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। শীতার্ত পরিবারের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন-ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাকিবিল্লাহ, মানবিক সোসাইটির সভাপতি মোঃ তানজিল মীর, সাধারণ সম্পাদক নাহিম দফাদার, সহ-সভাপতি মহসিন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, মোঃ হাসান দফাদার এবং সাবেক ইউপি সদস্য আবুল রাজ্জাক।
স্থানীয়রা জানান, মানবিক সোসাইটির এই উদ্যোগ শীতের দিনে তাদের জন্য আশীর্বাদস্বরূপ। মানবিক কাজের জন্য সংগঠনটির প্রশংসা করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন