1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে -এমপি জ্যাকব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে -এমপি জ্যাকব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে -এমপি জ্যাকব

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৫৩ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন,সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে ক্ষমতায় বসাতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। সরকার সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের মানুষের জীবন জীবিকা চালু রেখে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে নিপড়ীত মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার উপজেলার ৪টি ইউনিয়নের গরিব দুঃস্থ ও অসহায় ২ হাজার পরিবারের(মহিলাদের) মাঝ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাড়ী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাড়ী বিতরন অনুষ্ঠানে এমপি জ্যাকব আরও বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নের্তৃত্বে দেশ দ্রæত এগিয়ে যাচ্ছে। উন্নয়ন ও সুশাসনের সুফল ভোগ করছেন দেশের জনগন। জনগনের বর্তমান সরকারের প্রতি আস্তা ও বিশ্বস বয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বিরল দৃষ্ঠান্ত স্থাপন করবেন। সরকারের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহব্বান জানান ।

প্রধান অতিথি আরও বলেন, সরকার বিরোধী অপশক্তি রাজনৈতিক উদ্দেশ্যে দেশে ও দেশের জনগনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নের্তৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পুরন করব ইনশআল্লাহ।
চরফ্যাশন মনপুরা ব্যাপক উন্নয়ন করেছি। মনপুরার মনুষের প্রানের দাবী মনপুরাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা। সেই বৃহত প্রকল্পটি একনেকে পাশ হয়েছে। এখন বাস্তবায়ন অপেক্ষায়। তিনি আরও বলেন, চরফ্যাশন মনপুরা আমি ফুলের বাগান সাজিয়েছি। আমার সাজানো বাগান কেউ নষ্ট করবে তা চরফ্যাশন মনপুরার নেতাকর্মীরা চায়না।

শাড়ী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি(ভারপ্রাপ্ত) একেএম শাহজাহান, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, আঃ লতিফ ভুইয়া, তৈয়বুর রহমান ফারুক, শিপন চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী ,মোঃ অলিউল্যাহ কাজল, আমিরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ কামাল, মোঃ রুহুল আমিন হাওলাদার,মোঃ ফরহাদ হোসেন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার ,হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদারসহ ৪টি ইউনিয়ন আ’লীগ সভাপতি , সম্পাদকসহ সকল সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকগন উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন