1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-এমপি শাওন

মাহমুদ লিটন, লালমোহন
  • প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৪ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন, লালমোহন

ভোলা -৩ লালমোহন-তজুমুদ্দিন আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে নৌকা মার্কার প্রতিক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন । আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নিবেদিত একজন কর্মী হিসেবে আপনাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আগামী ৭ই জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নৌকা উপহার দিন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। এই জন্য সকলকে ঐক্যবদ্য হয়ে কাজ করতে হবে।

বুধবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডেও চরলক্ষী গ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা আ’লীগের সহ সভাপতি দিদারুল ইসলাম অরুন, যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম রিপন, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন