1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
উৎসবমুখর পরিবেশে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news উৎসবমুখর পরিবেশে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উৎসবমুখর পরিবেশে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত
Oplus_131072
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। বুধবার (৫ নভেম্বর) সকালে কলেজ অডিটরিয়ামে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এবিএম মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “শিক্ষা মানুষের মুক্তির চাবিকাঠি। সুশিক্ষিত প্রজন্মই পারে সমাজ ও দেশকে আলোকিত করতে। ছাত্রছাত্রীদের শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো. আলাউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, আসাদুজ্জামান খান, শিক্ষক প্রতিনিধি ও গভর্নিং বডির সদস্য মো. মাসুম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন কলেজের শিক্ষার্থী আনিকা তাবাসসুম নোভা ও তাসনিম মেহের খুশবু।
নবীন বরণ উপলক্ষে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন