1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
এইচএসসিতে বৃত্তি পেলেন লালমোহন হা-মীমের ৬ শিক্ষার্থী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news এইচএসসিতে বৃত্তি পেলেন লালমোহন হা-মীমের ৬ শিক্ষার্থী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এইচএসসিতে বৃত্তি পেলেন লালমোহন হা-মীমের ৬ শিক্ষার্থী

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৬ শিক্ষার্থী এইচএসসিতে বৃত্তি পেয়েছেন। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। উপজেলার সব কয়টি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন কেবল লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থীরা।
এইচএসসিতে হা-মীম থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- শেখ জুনায়েদ ইসলাম, মো. নোমান হোসেন, মুশফিকুর রহমান, সাবিকুন্নাহার, মারজিয়া খানম এবং নূজহাত জামান।
ওই শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এরআগে প্রতিষ্ঠানটি থেকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ৩৬ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। বাকিরা এ গ্রেড পেয়ে পাস করেন।
অপরদিকে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসের সাফল্য অর্জন করে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন শিক্ষার্থী। বাকিরা এ গ্রেড পেয়ে পাস করে। ২০২৪ সালের এসএসসির ওই পরীক্ষায় বৃত্তি পায় ১৯ জন শিক্ষার্থী।
এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষকরাই আন্তরিকতার সঙ্গে শিক্ষার গুণগতমান নিশ্চিত করে শিক্ষার্থীদের পাঠদান করান। শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের নিয়মিত তদারকির কারণেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো ভালো সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন