1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে যোগ দিচ্ছেন লালমোহনের দুই শতাধিক শিক্ষক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে যোগ দিচ্ছেন লালমোহনের দুই শতাধিক শিক্ষক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে যোগ দিচ্ছেন লালমোহনের দুই শতাধিক শিক্ষক

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রজ্ঞাপন জারির দাবিতে ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে  এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ জোট (স্কুল, কলেজ, মাদ্রাসা) এর আয়োজনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতে লালমোহন থেকে দুই শতাধিকের অধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক লালমোহন থেকে লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন জানান, এমপিওভুক্ত শিক্ষকগণ দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সরকারি সকল সুযোগ সুবিধা পাচ্ছেন। অথচ কারিকুলাম ও পাঠ্যবই একই । কিন্তু সুযোগ সুবিধা থেকে এমপিওভুক্ত শিক্ষকগণ বঞ্চিত ও বৈষম্যের শিকার। আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। এজন্য গত মাসের ১২ তারিখ ঢাকা প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকগণ আন্দোলন করার প্রেক্ষিতে মাননীয় শিক্ষা উপদেস্টার প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা দেয়া হবে। কিন্তু শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে গত ৫ আগস্ট বিশ্ব শিক্ষক দিবসে হঠাৎ ৫শ টাকা বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এমপিওভূক্ত শিক্ষকগণ তা ঘৃনা ভরে প্রত্যাখ্যান করে।
এরপর কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা ১২ অক্টোবর ঢাকা প্রেসক্লাবের সামনে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য লালমোহন থেকে আমরা দুইশত এর অধিক স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক আজ শনিবার লঞ্চ যোগে রওয়ানা হয়েছি। শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলনে অংশগ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন