1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লালমোহনের দুই শতাধিক শিক্ষক ঢাকার উদ্দেশ্য যাত্রা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লালমোহনের দুই শতাধিক শিক্ষক ঢাকার উদ্দেশ্য যাত্রা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লালমোহনের দুই শতাধিক শিক্ষক ঢাকার উদ্দেশ্য যাত্রা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, লালমোহন
শতভাগ উৎসব ভাতা, ৪৫% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রার অংশ হিসেবে ভোলার লালমোহন উপজেলা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষক ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছেন। মঙ্গলবার বিকেলে লালমোহন নাজিরপুর লঞ্চঘাট থেকে ঢাকায় মহাসমাবেশের উদ্দেশ্য এমবি মানিক ১১ লঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ যাত্রা শুরু করেন। আগামীকাল বুধবার সকালে ঢাকা সদরঘাট থেকে একত্রে মহাসমাবেশ যোগদান করবেন।
লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন জানান, এমপিওভুক্ত শিক্ষকগণ দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সরকারি সকল সুযোগ সুবিধা পাচ্ছেন। অথচ কারিকুলাম ও পাঠ্যবই একই । কিন্তু সুযোগ সুবিধা থেকে এমপিওভুক্ত শিক্ষকগণ বঞ্চিত ও বৈষম্যের শিকার। আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। তাই সারা দেশের সকল শিক্ষক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের কাছে আমাদের বৈষম্য দূর করা ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত জাতীয়করণের জন্য আগামীকাল মহাসমাবেশর মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করবো। যাতে বর্তমান সরকার আমাদের ন্যায্য দাবি গুলো মেনে নেয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন