1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
এমপি শাওনকে বরন করতে নাগরিক সংবর্ধনায় জনতার ঢল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news এমপি শাওনকে বরন করতে নাগরিক সংবর্ধনায় জনতার ঢল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এমপি শাওনকে বরন করতে নাগরিক সংবর্ধনায় জনতার ঢল

মাহমুদ লিটন
  • প্রকাশিত : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৪৬ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মত বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে নাগরিক সংবর্ধনায়  জনতার ঢল। প্রিয় নেতাকে বরন করতে শীতকে উপেক্ষা করে কাক ডাকা ভোরে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা কর্মী ও সাধারন জনতা জড়ো হতে থাকে ।  এরপর  বুধবার দুপুরে লালমোহন চৌরাস্তার মোড়ে লালমোহন ও তজুমদ্দনি উপজলোর সর্বস্তরের জনগনের পক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

চর্তুথ বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে মঙ্গলবার রাতে ঢাকা থেকে লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা হন এমপি শাওন। বুধবার সকাল ৯টায় লালমোহনের বেড়ির মাথা লঞ্চঘাটে এসে পৌঁছান তিনি। এসময় এমপি শাওনকে উষ্ণ শুভচ্ছো ও সংর্বধনা জানাতে লালমোহন ও তজুমদ্দিনের হাজার হাজার লোকসহ উপজেলা আওয়ামীলীগ, মহিলালীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিছিলে মিছিলে উপস্থিত হন। মিছিলে মূখরিত ছিল লালমোহন পৌর শহর থেকে লঞ্চঘাট এলাকা পর্যন্ত । লালমোহন বাজার থেকে লঞ্চঘাট পর্যন্ত আনন্দ উৎফুল্ল ও উৎসবে কানায় কানায় ছিল মানুষের ঢল।

পরে লালমোহন চৌরাস্তার মোড়ে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে ফুল দিয়ে বরণ বরে নেন উপজলো ও পৌরসভা আওয়ামীলীগের নেতাকর্মীগণ। লালমমোহন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে এসময় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি শাওন। বক্তব্যে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মত নৌকা নিয়ে আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে লালমোহন তজুমদ্দিনের জনগনের ভালোবাসায় এই আসনে নৌকার বিজয় নিশ্চিত করে আবারো শেখ হাসিনাকে উপহার দিব। জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকায় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে আপনারা নির্বাচন করে আবারো সংসদে পাঠাবেন। আমি আবোরো সংসদ সদস্য নির্বাচন হলে লালমোহন তজুমদ্দিনকে স্মার্ট এলাকা এবং উন্নয়নের রোলমডেল হিসেবে গড়ে তুলবো। এখানকার সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ইভটিজিং সহ সকল ধরনের অপরাধ চিরতরে বন্ধ করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন