1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
এমপি শাওনের বাবার রুহের মাগফেরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news এমপি শাওনের বাবার রুহের মাগফেরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এমপি শাওনের বাবার রুহের মাগফেরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩০৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বাবা হাজী নুরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে লালমোহনের বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

হাজী নুরুল ইসলাম চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার আসরবাদ বায়তুর রেদোয়ান জামে মসজিদ, হাজী নুরুল ইসলাম চৌধুরী কমপ্লেক্স কাম মসজিদ ও উপজেলা সাব রেজিস্টার জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করে লালমোহন উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতি এবং দলিল লিখক সমিতি।

এদিন আসর নামাজের পর মরহুম হাজী নুরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা ও তাঁকে জান্নাতবাসী করতে মহান আল্লাহর দরবারে দু-হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা। এসময় হাজী নুরুল ইসলাম চৌধুরী কমপ্লেক্স কাম মসজিদে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মালেক, এডভোকেট তোফাজ্জল হোসেন, দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। বায়তুর রেদোয়ান জামে মসজিদে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আবদুল খালেক সওদাগর, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক আলী আহম্মদ বেপারিসহ আরো অনেকে।সাবরেজিষ্টার জামে মসজিদে উপস্থিত ছিলেন, দলিল লিখক সমিতির সভাপতি সামছুদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুল আলম মাজেদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন