1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
এসএসসি সমমান পরীক্ষার দায়িত্বরত অফিসারদের মেজর হাফিজের পক্ষে সম্মননা প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news এসএসসি সমমান পরীক্ষার দায়িত্বরত অফিসারদের মেজর হাফিজের পক্ষে সম্মননা প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

এসএসসি সমমান পরীক্ষার দায়িত্বরত অফিসারদের মেজর হাফিজের পক্ষে সম্মননা প্রদান

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২০১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

২০২৫ সালের সদ্য সমাপ্ত হওয়া এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা নকল মুক্ত এবং সুন্দর পরিবেশের সমাপ্ত হওয়ায়, ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদেরকে এ সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ ও ট্যাগ অফিসারদের হাতে বিএনপির পক্ষ থেকে ক্রেস্ট , সম্মাননা ও পুরস্কার তুলে দেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পাঞ্চয়েত।

পরে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের পক্ষ থেকেও দায়িত্বপ্রাপ্ত ওই সকল অফিসার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপস্থিত নেতৃবৃন্দসহ, সাংবাদিকদেরকে ও সম্মাননা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, লালমোহন পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক মিয়া ঝান্টুসহ আরো অনেকেই।

 

এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ  দায়িত্বরত ট্যাগ অফিসারদের পক্ষ থেকে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে একটি ব্যাতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এ ধরনের ভালো কাজের জন্য সকল শ্রেণিপেশার লোকদেরকে সম্মাননা করলে কাজের প্রতি আরো আন্তরিত ও উৎসাহ পাবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন