1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটেছে রবিবার (৩ আগস্ট) দিবাগত রাতে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে।
ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম (৪৮) জানান, রাতে স্ত্রী আকলিমা বেগম (৪০), দাদি লালভানু (৮৫) এবং নানি মো. সানাউল্লাহ (২০) সহ সকলে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম না ভাঙায় পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করেন এবং দরজা ভাঙার চেষ্টা করেন। এক পর্যায়ে শহিদুল ইসলাম জেগে উঠেন এবং শরীরে প্রচণ্ড অস্বস্তি অনুভব করেন।
তিনি আরও জানান, ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে প্রবেশ করে জানালার ফাঁক দিয়ে চেতনানাশক ওষুধ স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে। এরপর ঘরের আলমারিতে রাখা গরু কেনার জন্য জমা রাখা নগদ দুই লাখ টাকা এবং তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন