1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় অটোরিকশার ঘরে আগুন দেওয়ায় ৬জনকে আসামী করে অভিযোগ দায়ের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় অটোরিকশার ঘরে আগুন দেওয়ায় ৬জনকে আসামী করে অভিযোগ দায়ের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় অটোরিকশার ঘরে আগুন দেওয়ায় ৬জনকে আসামী করে অভিযোগ দায়ের

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামে এক অটোরিকশা চালকের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছয়জন প্রতিবেশীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি করেছেন মোঃ বাবুল গাজী (৪০), যিনি পেশায় একজন অটোরিকশা চালক।
বাবুল গাজীর অভিযোগ, তার প্রতিবেশী মোঃ নাইম (২০), খলিল (৪৫), কুলসুম বিবি (৫০), সুলতান (৬০), ছনিয়া (৩০) ও মুনসুরা (৩০) দীর্ঘদিন ধরে তার সঙ্গে পারিবারিক বিরোধে লিপ্ত ছিলেন এবং নানা ভাবে হয়রানি করছিলেন।
ঘটনার বিবরণে তিনি জানান, রাতে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ৩টার দিকে স্থানীয় লোকজনের চিৎকারে ঘুম ভাঙে তার। পরে স্থানীয় মোঃ মোশারেফ হোসেন হাওলাদার এসে জানান, বাবুল গাজীর অটো রাখার ঘরে আগুন লেগেছে।
ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরে রাখা কাঠ ও অটোসহ পুরো ঘরটি পুড়ে যায়।
বাবুল গাজী আরও দাবি করেন, পরবর্তীতে জানতে পারেন যে ঘটনার সময় মোশারেফ হোসেন নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি দেখতে পান, অভিযুক্ত ছয়জন ব্যক্তি একত্রিত হয়ে ঘরে আগুন লাগিয়ে সেখান থেকে তাদের নিজ বাড়ির দিকে পালিয়ে যায়।
বাবুল গাজী বলেন, “তারা দীর্ঘ ৩-৪ বছর ধরে আমাকে হয়রানি করছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আতঙ্কে আছি।”
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন ঘরটি কারেন্টে পড়ে গেছে, এখন মিথ্যে অভিযোগ দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন