1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় অটোরিকশার চাপায় নূর কারিম নামে ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের চৌকিদার আবু হানিফ মোল্লার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। সে ইউনিয়নের লোন্দা গ্রামের মোঃ হানিফ চৌকিদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নুর কারিম তার পিতা ও মাতার সাথে বাড়ির সামনে পশ্চিমপাশে পাকা রাস্তায় বাহির হয়ে পিতা আবু হানিফ রাস্তার পশ্চিম পাশে থাকায় তার মায়ের থেকে বাবার কাছে যাবার জন্য দৌড় দিলে পূর্ব দিক থেকে আসা অটো ধাক্কা দেয়, এতে নূর কারিম ছিটকে অটোর নিচে পড়ে যায়, পরে তার সাথে থাকা মা ও বাবা মিলে ছেলে কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বরিশাল যাওয়ার পথে শাখারিয়া নামক স্থানে পৌঁছেলে সে মারা যায়।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে নিহতের পিতা বলেছে আমার সামনে থেকে দৌড় দিয়ে এ দুর্ঘটনা ঘটেছে, তার জন্য তার কোন অভিযোগ নেই।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন