1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় অটোরিক্সা ও নগদ টাকা ছিনতাই ঘটনায় চক্রের মূল হোতা শহিদ ফকির গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় অটোরিক্সা ও নগদ টাকা ছিনতাই ঘটনায় চক্রের মূল হোতা শহিদ ফকির গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় অটোরিক্সা ও নগদ টাকা ছিনতাই ঘটনায় চক্রের মূল হোতা শহিদ ফকির গ্রেপ্তার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় অটোরিক্সা চালককে চেতনানাশক স্প্রে করে অটোরিক্সা ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত মোঃ শহিদ ফকির (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শহিদ ফকির বরগুনা জেলার আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের কালিবাড়ী এলাকার মৃত জয়নাল আবেদীন ফকিরের ছেলে। তাকে ৪ আগস্ট ভোরে আমতলীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ভুক্তভোগী একজন অটোরিক্সা চালক, যিনি অনেক কষ্ট করে একটি অটোরিক্সা কিনে সংসার চালাচ্ছিলেন। গত ৩০ জুন ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে মোবাইলে কল করে কলাপাড়া পৌরসভার চৌরাস্তা মসজিদের সামনে অপেক্ষা করতে বলে। পরে আসামিরা রোগী নেওয়ার নাম করে চালককে রিজার্ভে নিয়ে যায়। পথিমধ্যে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে শহিদ ফকিরসহ অপর আসামিরা চালকের মুখে চেতনানাশক স্প্রে করে অটোরিক্সা এবং পকেটে থাকা কিস্তির ৯,৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়।
অচেতন অবস্থায় পড়ে থাকা চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শহিদ ফকিরসহ অন্যান্য চোরচক্রের সদস্যদের শনাক্ত করে পুলিশ।
কলাপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল হামিদ জানান, শহিদ ফকির একজন পেশাদার চোর এবং চোরচক্র ও মাদক চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে কলাপাড়া সহ বরগুনার আমতলী ও ঝালকাঠির রাজাপুর থানাসহ একাধিক থানায় অস্ত্র, মাদক, ডাকাতি ও ছিনতাই সংক্রান্ত মোট ১০টিরও বেশি মামলা রয়েছে।
এ ঘটনায় কলাপাড়া থানায় দায়েরকৃত মামলায় শহিদ ফকিরকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার জামিনের বিরোধিতা করা হয়েছে এবং রিমান্ডের আবেদনও করা হয়েছে।
পুলিশের দাবি, শহিদ ফকির জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং সে পলাতক হওয়ার আশঙ্কাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন