1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন ,কলাপাড়া 
পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া (৩০) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী।
সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরুন্নাহার কেয়ার স্বামী শিমুল মৃধা ও তার ছোট স্ত্রী আয়শা বেগম মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়া মিয়া হাওলাদারের মেয়ে নুরুন্নাহার কেয়ার সঙ্গে মিঠাগঞ্জ ইউনিয়নের মৃত কালাম হাওলাদারের ছেলে শিমুল মৃধার ১৩ বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের জেরে শিমুল মৃধা দ্বিতীয় বিয়ে করেন এবং সেই থেকে প্রথম স্ত্রী নুরুন্নাহারের ওপর নির্যাতন শুরু হয়।
সোমবারের ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরুন্নাহার কেয়াকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এই বিষয়ে অভিযুক্ত শিমুল মৃধা বলেন, আমি বড় বউকে মারিনি, বড় বউয়ের ভাই, মা, বাবা, ফুফু আমার বাড়িতে এসে ছোট বউ এর উপর হামলা করে, ও হামলা করার সময় তাদের নিজেদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে কানের রিন এর সাথে কাপুর বেজে কান ছিঁড়ে যায়।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম, এ বিষয়ে কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন