1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় অবৈধ পুকুর খননে বসতবাড়ি ধ্বসের আশঙ্কা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় অবৈধ পুকুর খননে বসতবাড়ি ধ্বসের আশঙ্কা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় অবৈধ পুকুর খননে বসতবাড়ি ধ্বসের আশঙ্কা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধে এক বসতবাড়ি ধ্বসের মুখে। অভিযোগ উঠেছে, স্থানীয় মোঃ কুদ্দুস হাং এর বিরুদ্ধে। তিনি প্রতিবেশী মোঃ ইব্রাহিম মাতুব্বর ছগিরের জমির সীমানা ঘেঁষে অবৈধভাবে গভীর পুকুর খনন করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ইব্রাহিম মাতুব্বর জানান, ২০১৭ সালে তিনি ও তার ভাই অমিতাভ ও অজিতাভের নিকট হতে সোনাতলা মৌজার এস.এ ২১৩ খতিয়ানের বিভিন্ন দাগ হইতে ০.৭০ শতাংশ জমি সাব কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে ওই জমিতে বসতঘর নির্মাণ করে পরিবারসহ শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন।
তবে প্রতিবেশী কুদ্দুস হাং একই খতিয়ান হতে জমি ক্রয় করে তার জমির পাশে গভীরভাবে পুকুর খনন শুরু করে। এতে বর্ষার পানি ও প্রাকৃতিক কারণে ইব্রাহিমের ঘরের মাটি ধসে পড়ে কুদ্দুসের পুকুরে চলে যায়। ইতোমধ্যে তার দুটি টিনের ঘর ও বিল্ডিংয়ের পিলারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন ইব্রাহিম।
স্থানীয়দের মধ্যস্থতায় একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা হলেও বিবাদী কারো কথাই শোনেননি বলে অভিযোগ উঠেছে। এমনকি কুদ্দুস হাং বিভিন্ন সময় হুমকি দিয়ে বলে, “বিল্ডিং আমার হাত দিয়া ভাংতে হইবে না, এমনিতেই ভাঙি যাইবে।”
এ ঘটনার পর শুক্রবার জুমার নামাজের সময় এলাকার মুসল্লিগণের উপস্থিতিতে অভিযোগ উত্থাপন করা হলে খানকার মজলিস বসানোর সিদ্ধান্ত হয়। তবে কুদ্দুসের একগুঁয়েমির কারণে আলোচনা ব্যর্থ হয় এবং স্থানীয়রা ভুক্তভোগীকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।
ইব্রাহিম মাতুব্বর স্থানীয় প্রশাসনের কাছে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন