1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা সহ ১০টি বসত ঘর বিধ্বস্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা সহ ১০টি বসত ঘর বিধ্বস্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা সহ ১০টি বসত ঘর বিধ্বস্ত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৬০ বার পঠিত
Spread the love
কলাপাড়ায় আকস্মিক কালবৈশাখী ঝড়েএকটি মাদ্রাসা সহ ১০টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া আরও  ৬টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এসময় বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে। ছিড়ে যায় টাওয়ার থেকে ৩৩ কেভি লাইনের মুল তার। ফলে সাময়িকভাবে  বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদুৎ ব্যাবস্থা। সোমবার রাত ৯ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেবুপাড়া গ্রামে ও নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে মাদ্রাসা সহ ক্ষতিগ্রস্থ ওইসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক কালবৈশাখী ঝড়ে আমতলীপাড়া জয়নাল আবেদীন বহুমুখী নুরানী কওমি মাদ্রাসা লন্ডবন্ড হয়ে গেছে।
এছাড়া লেবুপাড়া গ্রামের মিন্টু তালুকদারের বসতবাড়ির চাল উড়িয়ে তছনছ হয়, এত আংশিক ক্ষতিগ্রস্থ হয়, এবং একই গ্রামের আব্দুল রশিদ এর বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
নীলগঞ্জ ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে বসবাসকারী সত্তার মোল্লার বসতঘর, নেছার ফকিরের বসতঘর, সোবহান মোল্লার বসতঘর ও শহীদ মোল্লার বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। এছাড়া এসময় অন্তত আরও ৬ টি বসতর ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়।
বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম হুমায়ূন কবির ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন