1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় আপন নিউজের সম্পাদক সন্ত্রাসী হামলার শিকার, বিভিন্ন মহলে নিন্দা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় আপন নিউজের সম্পাদক সন্ত্রাসী হামলার শিকার, বিভিন্ন মহলে নিন্দা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় আপন নিউজের সম্পাদক সন্ত্রাসী হামলার শিকার, বিভিন্ন মহলে নিন্দা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৭৯ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম সম্পাদক ও প্রকাশক এস.এম আলমগীর হোসেন (৪০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে পৌর শহরের নাচনাপাড়া কালি মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক আলমগীর হোসেন বাসা থেকে বাজারে আসছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
আহত সাংবাদিক আলমগীর হোসেন জানান, বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা মো.রাজীব রাঢ়ী বিভিন্ন সময় নেশা করে তার পরিবারের সদস্যদের উপর প্রায়ই নির্যাতন চালাত। এর প্রতিবাদ করায় সে আমার উপর চড়াও হয়। এর রেশ ধরে ঘটনার সময় আমার চলন্ত মোটর বাইক থামিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী রাস্তার পাশ থেকে ইট উঠিয়ে এলোপাথাড়ি হামলা করে। এসময় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপালাতে ভর্তি করে।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম জানান, এস.এম আলমগীরের উপর হামলা নিন্দনীয়।তিনি এ ঘটনার বিচার দাবী করেছেন।
সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন্ কেউ অন্যায় করলে আইন আদালত আছে, গায়ে হাত দেয়ার অধিকার নাই কারোর। তিনিও এর তীব্র নিন্দা জানিয়েছেন।
সাংবাদিক উত্তম কুমার হাওলাদার জানান, এ হামলা অনাকাঙ্ক্ষিত। দোষীদের গ্রেপ্তার করা হোক।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেলে দোষীদের গ্রেপ্তার করা হবে।
এ ব্যাপারে অভিযুক্ত রাজিব এর সাথে যোগাযোগের চেষ্টা কার হলে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন