1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।
উদ্বোধনী খেলায় মাহিয়ান এক্সপ্রেস ও শাওন একাদশ অংশগ্রহণ করে। খেলায় উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ সুমন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব আব্দুল মোঃ সোবাহান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ, চাকামইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফর হাওলাদার, কলাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জসিম হাওলাদার,উপজেলা ছাত্রদলের ১ নং সদস্য মোঃ জহিরুল ইসলাম মুন্সী, টিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য তৈয়ব আলী হাওলাদার, ক্রিকেট টুর্নামেন্ট আহ্বায়ক মোজ্জাম্মেল হাওলাদার ও স্থানীয় আলম পল্লানসহ অনেকে।
সাবেক ছাত্রনেতা ও ক্রিকেট টুর্নামেন্ট’র গাজী মোঃ রুবেল বলেন, “ক্রিকেট তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সহায়ক ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, টুর্নামেন্টটি যুব সমাজের মধ্যে খেলাধুলার চেতনাকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন