1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ইউএনও রবিউল ইসলামের অপসারণ ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ইউএনও রবিউল ইসলামের অপসারণ ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় ইউএনও রবিউল ইসলামের অপসারণ ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলামের অপসারণ, শাস্তি এবং দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলাপাড়া ও মহিপুরের সর্বস্তরের জনগণ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন রবিউল ইসলাম অন্তর ও মোঃ বনি আমিন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ইউএনও রবিউল ইসলাম কলাপাড়ায় যোগদানের পর থেকে সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান মহিবের সুপারিশে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছেন। তারা দাবি করেন, রবিউল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ ঘনিষ্ঠ একটি সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।
বক্তারা আরও বলেন, শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি অতিরিক্তভাবে উপজেলা ও পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে সাবেক প্রতিমন্ত্রীর সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে পুনরায় আওয়ামী লীগকে শক্তিশালী করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
এ সময় বক্তারা ইউএনও মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও তার অপসারণের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এর সাথে যোগাযোগ চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন