1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সভায় নির্বাচনী প্রস্তুতির উদ্যোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সভায় নির্বাচনী প্রস্তুতির উদ্যোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সভায় নির্বাচনী প্রস্তুতির উদ্যোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 
কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহকে গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যবেক্ষণ টিমের উদ্যোগে শনিবার (২ আগস্ট) লালুয়া ইউনিয়নের চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।
সভার প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও লালুয়া ইউনিয়ন সাংগঠনিক পর্যবেক্ষণ টিমের প্রধান মুসা তাওহীদ নাননু মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পর্যবেক্ষণ টিমের সদস্য রফিকুল ইসলাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টিমের সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক ও টিম সদস্য মোঃ সেলিম সিকদার এবং লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান প্যাদা।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন লালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক তালুকদার।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সজল বিশ্বাস, লালুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. মোঃ আলমগীর আকন, লালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইব্রাহিম গাউগার, এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করতে দলকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করা হচ্ছে। এই সভার মাধ্যমে লালুয়া ইউনিয়নে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।”
সভার শেষে বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন