
এস এম আলমগীর হোসেন , কলাপাড়া (
কলাপাড়ায় ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি ও ইউপি সদস্য ডাক্তার আবুল কালাম আজাদ (৫০) কে পিটিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলগঞ্জ ইউনিয়নের সেক্রেটারি ও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা এক মাদক কারবারি বাচ্চুকে ধরে ইউপি সদস্য ডাক্তার আবুল কালাম আজাদ কে খবর দেয়, তিনি চৌকিদার আনসার মোল্লা কে নিয়ে ঘটনাস্থলে যান। এরই মধ্যে বাচ্চু দৌড়ে পালিয়ে যায়। এ সময় বাচ্চুর সমর্থিত সাইফুল হাওলাদার ও তার বাবা রহিম হাওলাদার ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য ডাক্তার আবুল কালাম আজাদ ও চৌকিদার আনসার মোল্লার উপর হামলা চালায়। লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ পরে গিয়ে বাচ্চুর সহযোগী মুন্না ও বাচ্চুর স্ত্রী সালমাকে মাদকসহ গ্রেপ্তার করে।
এ ব্যাপারে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, ঘটনা শুনে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে, পরবর্তীতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।