1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের ২২ বস্থা চাল লুটপাটের ঘটনায় মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের ২২ বস্থা চাল লুটপাটের ঘটনায় মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের ২২ বস্থা চাল লুটপাটের ঘটনায় মানববন্ধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের তালা ভেঙ্গে ভিজিডি কার্ডের ২২বস্থা চাল নিয়ে যায়। এতে ভিজিডি কার্ডধারী গরীব অসহায় লোকজন তাদের প্রাপ্য চাল না পাওয়ার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে।

বুধবার সকাল ১০ টায় বাসষ্ট্যান্ড সংলগ্ন নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ টিয়াখালী ইউনিয়ন শাখা সভাপতি জসীমউদ্দীন বসার ও ভুক্তভোগীরা।

 

বক্তব্য বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভুত্থ্যান পরবর্তী সময়ে দলীয় ব্যনারে একদল চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাশী বাহিনী দেশে অরজকতা ও নৈরাজ্য করে। গতকাল ও পরশু টিয়াখালী ইউনিয়ন পরিষদের তালা ভেঙ্গে ভিজিডি কার্ডের ২২বস্থা চাল ১,২ ও ৯ নং ওয়ার্ড মহিলা মেম্বার লিজা বেগম’র নেতৃত্বে ভিজিডি চাল লু’ট করে নিয়ে গেছে। এতে ভিজিডি কার্ডধারী গরীব অসহায় লোকজন তাদের প্রাপ্য চাল না পাওয়ার প্রতিবাদে এবং মহিলা মেম্বার লিজা বেগম সহ অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে আমাদের এই মানববন্ধন।

এই মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা, পৌর ও টিয়াখালী ইউনিয়ন শাখা নেতৃবৃন্দ সহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন