1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় উদ্বোধন হলো অত্যাধুনিক বহুমুখী সুবিধা সংবলিত সাইক্লোন শেল্টার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় উদ্বোধন হলো অত্যাধুনিক বহুমুখী সুবিধা সংবলিত সাইক্লোন শেল্টার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় উদ্বোধন হলো অত্যাধুনিক বহুমুখী সুবিধা সংবলিত সাইক্লোন শেল্টার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
দূর্যোগে মৃত্যুহার কমাতে কলাপাড়ায় নির্মাণ করা হয়েছে দেশের সবচেয়ে অত্যাধুনিক বহুমুখী সুবিধা সংবলিত সাইক্লোন শেল্টার ও ক্যাটল শেল্টার। জাপান মোফা’র অর্থায়নে গুড নেইবারস জাপান’র সহযোগিতায় আধুনিক এ শেল্টার নির্মাণ করা হয়। শুক্রবার বিকেলে এই শেল্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।
কলাপাড়ার সাগর ঘেষা কোমরপুর গ্রামে ৯০’র দশকের পর থেকে প্রতিটি দূর্যোগে জীবন ও সম্পদ হানীর ঘটনা ঘটে। কিন্তু পাঁচ কিলোমিটারের মধ্যে সাইক্লোন শেল্টার না থাকায় ঝড় হলেই আতংকিত হয়ে পড়েন অন্তত দুই হাজার পরিবার। তাই এলাকার মানুষের নিরাপত্তায় চার কোটি টাকা ব্যয় তিনতলা শেল্টারটি নির্মাণ করা হয়।
এ উপলক্ষ্যে শেল্টারের অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। গুড নেইবারস বাংলাদেশের হেড অব ইকোনোমি ইউনিট প্রধান রেমন্ড কুইয়া’র সভাপতিত্বে শেল্টার উদ্ধোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুড নেইবারস এশিয়া সেকশন ম্যানেজার ইউকি ইউসিমোরা, এরিয়া হেড অফ দক্ষিণ পশ্চিমাঞ্চল জোসেফ ভায়াস, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান গাজী, জমিদাতা সিদ্দিকুর হাওলাদার, গুডনেইবারস কলাপাড়া কো-অর্ডিনেটর দিপক কুমার দাস। এসময় মহিপুর থানা বিএনপির সভাপতি মোঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলাপাড়ার এ অত্যাধুনিক বহুমুখী সুবিধা সংবলিত সাইক্লোন শেল্টারের চাবি ও দলিল হস্তান্তর করেন গুডনেইবারস কর্মকর্তারা। গুড নেইবারস কর্মকর্তা ও দাতা সংস্থার প্রতিনিধিরা বলেন, ৮৬০০ বর্গফুটের এ শেল্টারে সাতশ’র বেশি মানুষ আশ্রয় নিতে পারবেন। এছাড়া নারী ও পুরুষদের আলাদা ইউনিটসহ সার্বক্ষণিক বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও ১৪ টি রুমে থাকার সুযোগ পাবেন আশ্রয় নিতে আসা মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন