1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় এক গাভির দুই বকনা বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় এক গাভির দুই বকনা বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় এক গাভির দুই বকনা বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১০১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন,কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্যটিয়াখালী গ্রামে বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে স্থানীয়রা। কবির গাজীর একটি গাভি একসঙ্গে দুইটি বকনা (মেয়ে) বাছুর প্রসব করেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গাভির মালিক কবির গাজী জানান, গাভিটি তার বাড়িতে দীর্ঘদিন ধরে পালিত হচ্ছে। স্বাভাবিক সময়ে একটিমাত্র বাছুর প্রসবের ঘটনা দেখা গেলেও এবার একসঙ্গে দুইটি মেয়ে বাছুর প্রসব করায় তিনি আনন্দিত।
তিনি বলেন, “আমি খুবই খুশি। আল্লাহর রহমতে গাভি ও দুইটি বাছুর সুস্থ রয়েছে। এমন ঘটনা আগে কখনো দেখিনি।”
স্থানীয়রা এ বিরল ঘটনাটি দেখতে ভিড় করছেন কবির গাজীর বাড়িতে। চিকিৎসকদের মতে, গাভির একাধিক বাছুর প্রসবের ঘটনা বিরল হলেও অসম্ভব নয়।
এলাকাবাসী এই ঘটনাকে আশীর্বাদ হিসেবে দেখছেন এবং বাছুরগুলোর সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন