1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় এবার ইউপি গোডাউন থেকে ভিজিএফর ১৩৯ বস্তা চাল চুরি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় এবার ইউপি গোডাউন থেকে ভিজিএফর ১৩৯ বস্তা চাল চুরি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় এবার ইউপি গোডাউন থেকে ভিজিএফর ১৩৯ বস্তা চাল চুরি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়ায় এবার ধুলাসার ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে মৎস্য ভিজিএফ এর ১৩৯ বস্তা চাল চুরি হয়েছে। প্রত্যেকটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। শনিবার দিবাগত রাতের যে কোন সময় অজ্ঞাত দূর্বৃত্তরা এ পরিমাণ চাল নিয়ে গেছে। ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় মহিপুর থানায় একটি জিডি করা হয়েছে।

জানা গেছে, ইউনিয়নের ১৭৪৮ কার্ডধারী জেলেদের দ্বিতীয় কিস্তির চাল শনিবার থেকে বিতরণ শুরু হয়। চারটি ওয়ার্ডের চাল বিতরণ করা হয় ওইদিন। বাকি পাঁচ ওয়ার্ডের চাল রবিবার বিতরণ করতে গিয়ে গোডাউনের তালা নেই। দরজা খোলা পাওয়া যায়। দেখা যায় চালের ঘাটতি রয়েছে। পরে গণনা শেষে ১৩৯ বস্তা চুরির বিষয়টি নিশ্চিত করা গেছে। উল্লেখ্য ইতিপুর্বে টিয়াখালী ইউনিয়নে ২২ বস্তা ভিজিডির চাল লুট করেন এক মহিলা মেম্বার লিজা। মিঠাগঞ্জে প্রকৃত বহু কার্ডধারী জেলের ভাগ্যে ভিজিএফ এর চাল জোটেনি। কলাপাড়ায় যেন ভিজিএফ ও ভিজিডির চাল বিতরণের অনিয়মের গল্পের যেন শেষ নেই।

###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন