1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলা এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষকরাই জাতির দিকনির্দেশক ও মেধার কারিগর। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে কোনো জাতি টিকে থাকতে পারে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শিক্ষাখাতে একটি পূর্ণ সংস্কার আনা হবে-যেখানে শিক্ষকদের মর্যাদা ও অধিকার সর্বাগ্রে থাকবে। আমরা শিক্ষকদের জন্য রাষ্ট্রীয় পুরস্কার প্রবর্তন করব, তাদের চিকিৎসা, বাসস্থান ও অবসরকালীন সুবিধা নিশ্চিত করব। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আলাদা তহবিল গঠন করা হবে। শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে, কারণ তাদের হাতেই ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব গড়ে ওঠে।”
সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া নেছারউদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ।
সভা সঞ্চালনা করেন কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাসুম বিল্লাহ, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আল এমরান হারুন, এবং নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদরাসার প্রভাষক আবু তালেব ইভান।
মতবিনিময় সভায় কলাপাড়ার এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন