1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার উদ্যোগে দলকে গতিশীল করার লক্ষ্যে ২নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সমাবেশ বুধবার (২০ নভেম্বর) বিকালে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২ নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মো. শফিকুল হক পনির’র সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ রুহুল আমীন ও পৌর বিএনপির ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আরিফ শিকদার’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক আনাম সুমন, মোঃ কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা, পৌর যুবদল সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ রতন, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রাশেদ মোশাররফ কল্লোল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুশফিকুর রহমান লিটু, মো. আল আমিন হাওলাদার, পৌর শ্রমিক দল সভাপতি মোঃ নাসির উদ্দিন মোল্লা মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েব, যুবদল নেতা জানিব প্রমুখ।
কর্মী সমাবেশে বক্তারা বলেন, পৌর বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কলাপাড়ায় যত রকমের উন্নয়ন কর্মকান্ড হয়েছে সকল উন্নয়ন বিএনপির আমলে পাস হয়েছে, আওয়ামী লীগ এসে শুধু নাম পরিবর্তন করেছে। আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে যার মাধ্যমে ওই পরিবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সুলভ মূল্যে পাবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান বিশ্বাস, সহ-সভাপতি গোলাম মোস্তফা, পৌর বিএনপি নেতা গাজী মো. কাউসার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন