1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া পৌর শাখার উদ্যোগে দলকে গতিশীল করার লক্ষ্যে ৫নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সমাবেশ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর বিকালে চিংগড়িয়া সার্বজনীন দূর্গা মন্দিরের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, উদ্বোধক বক্তা কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু তালুকদার, সহ-সভাপতি ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, ওয়ার্ড বিএনপি নেতা বাবু নিতাই রায় সরকার, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সিকদার কালা প্রমূখ।
কর্মী সমাবেশে বক্তারা বলেন, কলাপাড়া পৌর বিএনপি’র  সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
আমরা আপনাদের কাছে ভোটের কথা বলবো না, আমরা শুধু একটা কথাই বলবো ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পরে আমরা আপনাদের জন্য কি কাজ করেছি, আমরা যদি আপনাদের পাশে থেকে থাকি আপনারা যদি শান্তিতে, নির্বিঘ্নে থেকে থাকেন, আমরা যদি ভালো কাজ করে থাকি, তাহলে আপনাদের বিবেক কাজ করবে আপনারা কি করবেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, উপজেলা মহিলা দলের সভাপতি লিলি বেগম, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার কাজল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক হারুনর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা, পৌর যুবদল সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ রতন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো.সজল বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রাশেদ মোশাররফ কল্লোল, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকদল যুগ্ম-আহবায়ক, মোঃ রুহুল আমিন গাজী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম,পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েব, টিয়াখালী ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক গাজী মো.নিয়াজ মোর্শেদ প্রমুখ সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন