1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় কর্মসংস্থান ব্যাংক অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় কর্মসংস্থান ব্যাংক অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় কর্মসংস্থান ব্যাংক অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন , কলাপাড়া
কলাপাড়ায় কর্মসংস্থান ব্যাংকের অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত।‌ বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টায় কর্মসংস্থান ব্যাংক কলাপাড়া শাখা এর কার্যালয়ে এ অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম মিঞা ও ঋণ আদায় বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোমতাজ উদ্দিন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান মোঃ নজরুল ইসলাম খান। সঞ্চালনা করেন কলাপাড়া শাখার ম্যানেজার মোঃ মিরাজ হোসেন।
প্রধান অতিথি অনুষ্ঠানে আগত অংশীজনের কাজ থেকে ব্যাংকের সেবা প্রদান সম্পর্কে বিস্তারিত শুনেন। এছাড়া ব্যাংকের বিভিন্ন সুবিধা/ অসুবিধার বিষয়ে সভায় বিশদ আলোচনা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি কর্মসংস্থান ব্যাংক হতে ঋণ গ্রহণ করে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের আহবান জানান। এছাড়া তিনি ব্যাংকের গ্রাহক সেবার মান আরও বৃদ্ধির জন্য সকল কর্মকর্তা/ কর্মচারীকে পরামর্শ প্রদান করেন। এসময়ে অংশীজন ব্যাংকের সেবা প্রদানে সন্তুষ্টি প্রকাশ করেন। উন্নত গ্রাহক সেবা, ডিজিটাইলেজেশন, ঋণ প্রবাহ বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণের আদায় বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নতকরণ, কর্মদক্ষতার উন্নয়নের মাধ্যমে ১০০ দিনের কর্মসূচি সফল করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন