1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬২ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

কলাপাড়ায় সরকারী মোজাহারউদ্দিন বিশ্বাস অনার্স কলেজের অনার্স’র (প্রথম বর্ষ) শিক্ষার্থী নাজমিন নাহার নিপু (২০) এর গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্বডালবুগঞ্জ গ্রামে নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না প্যাচানোর অবস্থায় মৃতদেহ উদ্ধার করেন পরিবারে লোকজন। মৃত নাজমিন নাহার নিপু ওই গ্রামের শিক্ষক মোঃ হাবিবুর রহমানের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত নাজমিন নাহার নিপু’র সাথে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার শিক্ষক মাহবুবুর এর সাথে প্রায় ১ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নিপু বাবার বাড়ি থেকে পড়াশোনা করতো। এ রিপোর্টটি লেখা পর্যন্ত মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যায়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, নিপুর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন