1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় কাটতে বাধা দিলে মা-ছেলে'কে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় কাটতে বাধা দিলে মা-ছেলে'কে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় কাটতে বাধা দিলে মা-ছেলে’কে পিটিয়ে জখম

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৭০ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন ,কলাপাড়া 

কলাপাড়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে বাবুল গাজী (৩৮) ও তার মা আমেনা বেগম (৬০) কে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত অবস্থায় এদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার চাকমইয়া ইউনিয়নের চুংগাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বাবুল গাজী জানান, আমার লাগানো ধানগুলো তোফাজ্জল মৃধা, খালেক মৃধার ছেলে জাকির মৃধা, নানি হাসান মৃধা কেটে নিয়ে যাচ্ছে। এ সময় আমি সেখানে গিয়ে তাদের ওই জমির ধান কাটতে বাধা দিলে তারা আমাকে বেধড়ক মারধর করে। আমাকে বাঁচাতে এসে আমার মাকেও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

তিনি আরও জানান, কয়েক মাস আগে এদের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়, ওই অভিযোগ ভিত্তিতে  শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় অ্যাডভোকেট সত্তার উকিল চেম্বারে ফয়সালার জন্য বসা হয়, ওই বৈঠকে চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত ধান কেউ কাটতে পারবে না, এমন শর্ত দেওয়া সত্ত্বেও আসামিরা ওই দিন বিকেলে ধান কাটার চেষ্টা চালায়, এতে বাধা দিলে আমাকে ও আমার মাকে পিটিয়ে জখম করে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন